খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর অনলাইনেও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১১

খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনলাইনেও গণস্বাক্ষর করার সুযোগ রেখেছে দলটি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নয়া পল্টনে এ গণস্বাক্ষর অভিযান কার্যক্রমের সূচনা করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, http://www.bnpbangladesh.com/free-khaleda-zia/ – এই লিংকে গিয়েও স্বাক্ষর করা যাবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘দলের অফিশিয়াল ওয়েবসাইটে (bnpbangladesh.com) “খালেদা জিয়াকে মুক্ত কর” নামে নতুন সেকশন তৈরি করা হয়েছে।’

তিনি জানান, সেকশনে ‘আমি খালেদা জিয়ার মুক্তি চাই’ এবং #freeKhaledaZia, #freeBKZ, #PeacefulProtestBD – এই তিনটি হ্যাশট্যাগ ও বেগম জিয়ার একটি ছবি দিয়ে ব্যানার ইমেজ দেওয়া আছে। এরপর নাম ও ঠিকানা ব্যবহার করে স্বাক্ষর করার ব্যবস্থা রয়েছে।

স্বাক্ষরের উপর লেখা আছে – ‘আমি অনতিবিলম্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।’

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী