রবিবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩২

বিএনপি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে দলটি। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ স্মারকলিপি দেওয়া হবে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।
আগামী ২২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী অথবা নয়াপল্টনে বিএনপি সমাবেশে করতে চায় উল্লেখ করে রিজভী বলেন, ‘আমরা সমাবেশের জন্য অনুমতি চেয়েছি। আশা করি, সমাবেশের অনুমতি পাবো।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রাজনীতি থেকে অবসরের সময় হয়ে গেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘ওবায়দুল কাদের একবার বললেন, “জেলখানা আরাম-আয়েশের জায়গা নয়”, আবার পরক্ষণেই বলেছেন, “কারাগার শান্তিতে, স্বস্তিতে থাকার জায়গা”। তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিয়েছে। মনে হয়, তার রাজনীতি থেকে অবসরে যাওয়া উচিত।’
ওবায়দুল কাদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ‘গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি ও নির্বাচন উভয়ই দিতে ব্যর্থ আপনারা।’
৩০ জানুয়ারি থেকে এপর্যন্ত বিএনপির চার হাজার ৭২৫ জনের বেশি নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে বলে দাবি করেন রিজভী।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম