খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাঁচ স্বজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০১

পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক (ফাইল ছবি) কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখা করেছেন তার বড় বোন সেলিনা ইসলামসহ পাঁচ স্বজন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৫০ মিনিটে তারা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। দেখা করে পাঁচটা ৫৫ মিনিটে তারা বের হয়ে আসেন। বের হওয়ার সময় মিডিয়া কর্মীরা অনুরোধ জানালেও তারা কোনও কথা বলেননি। গেটে গাড়িও থামাননি।

এই গাড়িতে করে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার স্বজনরা। কারাগারের সামনে থেকে তোলা পরে এডিশনাল আইজি প্রিজন কর্নেল ইকবাল ফোনে বাংলা ট্রিবিউনকে জানান, সেলিনা ইসলামের সঙ্গে ছিলেন তার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাগ্নে অভিক ইস্কান্দার, মো. হাসান এবং একটি শিশু। এক প্রশ্নের জবাবে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়া ভালো আছেন, সুস্থ আছেন। চলাফেরা, খাওয়া-দাওয়া সবই ঠিকঠাক আছে।’

এর আগে কারা ফটকে দায়িত্বরত পুলিশের এসআই আরিফ জানান, বিকাল ৩টা ৫০ মিনিটে খালেদা জিয়ার স্বজনরা ভেতরে ঢুকেছেন। সাড়ে পাঁচটা পর্যন্ত কথা বলার সময় পাবেন তারা।

গত ৯ ফেব্রুয়ারিও সেলিনা ইসলাম ও ছোট ভাই শামীম ইস্কান্দার খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেন।

গত ৮ ফেব্রুয়ারি এতিমদের অর্থ আত্মসাতের একটি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। ওইদিনই বন্ধ হয়ে যাওয়া নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে তাকে রাখা হয়।

/এসএমএ/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম