‘মা যতদিন কারাগারে, ততদিন আসতেই থাকবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৩

ফল হাতে পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে রিজভী হাওলাদার মলিন পোশাক, হাতে একটি পলিব্যাগ। তাতে ঠোঙ্গায় রয়েছে কিছু ফল। এগুলো নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে এসেছেন নারায়ণগঞ্জের রিজভী হাওলাদার (৪০)। তিনি বিএনপির একজন কর্মী। তাকে দেখেই কারাগার সংলগ্ন ব্যারিকেডের কাছে দায়িত্বরত পুলিশ সদস্যরা বলে উঠলেন, ‘আবার আসছো?’ মুখে অস্বস্তির ভাব নিয়ে রিজভীর উত্তর, ‘মা যতদিন কারাগারে, ততদিন আসতেই থাকবো।’

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারের সামনে আসেন বিএনপিকর্মী রিজভী হাওলাদার। কিন্তু পুলিশ তাকে ভেতরে প্রবেশের অনুমতি না দেওয়ায় ফিরে যান তিনি। এ সময় কথা হয় তার সঙ্গে।

রিজভী জানান, তার বাড়ি পটুয়াখালীর বাউফলে। আপাতত বেকার এই বিএনপিকর্মী স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন নারায়ণগঞ্জের দেলপাড়ায়। মেয়ে কবিতা হাওলাদার (১৩) অষ্টম শ্রেণিতে এবং ছেলে সিফাত হাওলাদার (৮) একটি মাদ্রাসায় পড়াশোনা করে। বিএনপির কয়েকজন নেতা তাকে আর্থিক সহায়তা দেন, যা দিয়ে তার প্রতিদিনের সংসার চলে।

রিজভী হাওলাদার বলেন, ‘এর আগে এসেও (কারাগারের সামনে) কাইন্দা গেছি। মায়ের (খালেদা জিয়া) লগে দেখা করতে পারি নাই। তারে কারাগারে রাখছে, এজন্য হাজার হাজার নেতাকর্মী কাঁদছে। অনেক নেতা দেখা করতে চাইলেও তাগোরে ঢুকতে দেয় নাই পুলিশ।’

তার অভিযোগ, যুবদল, ছাত্রদলের ওপর পুলিশ নির্যাতন করছে। এমনকি তিনি নিজেও রাতে বাড়িতে থাকতে পারছেন না।

তিনি বলেন, ‘এখন নয়াপল্টনে পার্টি অফিসে যাবো। ফলগুলো নিয়া যাইতাছি। পুলিশগোরে খাওয়ায় লাভ নাই। বিএনপি কর্মীগোর মধ্যে এই ফল বিলাইয়া দেবো। তবে মা যতদিন কারাগারে থাকবেন ততদিন আমি আসতেই থাকবো।’

কথা শেষ করে কয়েক পা পিছিয়ে সামান্য ঘুরে কয়েকবার পুলিশ এবং পরে কারা ভবনের দিকে নিশ্চুপ তাকিয়ে থাকেন রিজভী হাওলাদার। এ সময় স্থানীয় কয়েকজন দোকানি তাকে হাঁক দিয়ে ডেকে বলেন, ‘সেদিন তো হাউমাউ করে মায়ের জন্য কাঁদলা, আজকে কাঁদবা না?’ তাদের প্রশ্নের উত্তর না দিয়ে পলিব্যাগে আনা ফল হাতে হাতে ঝুলিয়ে হাঁটা শুরু করেন রিজভী।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে দেখতে প্রতিদিনই দলের নেতাকর্মীরা নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের কাছে ভিড় জমান। কিন্তু কারা কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া সেখানে যাওয়ায় তাদের কাউকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না।

     

/বিআই/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম