তিন দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা প্রগতিশীল ছাত্রজোটের

ঢাবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৯

তিন দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা প্রগতিশীল ছাত্রজোটের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট৷ রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় মধুর ক্যান্টিন থেকে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি শুরু হবে বলে প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে আর বলা হয়, কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করবে এবং ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিলটি পরে শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা। ঘেরাও কর্মসূচিতে আরও উপস্থিত থাকবেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ মনিকা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবার কবীর, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজনসহ কেন্দ্রীয় নেতারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘শিক্ষামন্ত্রী ও সরকারের ব্যর্থতার কারণেই প্রশ্নফাঁসসহ শিক্ষা ব্যবস্থায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই ব্যর্থ শিক্ষামন্ত্রীর হাতে আমাদের শিক্ষাব্যবস্থা নিরাপদ নয়। তার কোনও নৈতিক ভিত্তি নেই শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনের।’ 

তিন দফা দাবি হলো- অবিলম্বে ব্যর্থ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পদত্যাগ করতে হবে, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, শিক্ষাখাতে ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার করতে হবে।

 

/এসআইআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম