‘কূটনীতিকদের কাছে গিয়ে বিএনপি জাতিকে অপমান করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ১৫:১৫আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৫:৫৭

হাছান মাহমুদ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমদু বলেছেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য ও মতানৈক্য থাকবে। সেটা আমরাই আলোচনা করে সমাধান করবো। এটা আমাদের ঘরোয়া ব্যাপার। তিনি বলেন, ‘কূটনীতিকদের কাছে গিয়ে বিএনপি জাতিকে অপমান করেছে।’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘মহান স্বাধীনতা দিবস ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ন্যাপ ভাসানী ও মওলানা ভাসানী ঐক্যজোট এ আলোচনা সভার আয়োজন করে।
ন্যাপ ভাসানীর চেয়ারম্যান ও মওলানা ভাসানী ঐক্যজোটের আহ্বায়ক এম এ ভাসানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
হাছান মাহমুদ বলেন, ‘গতকাল (বুধবার) বিএনপি নালিশ দেওয়ার জন্য বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে। তাদের কাজ হচ্ছে দেশের বিষয়ে বিদেশিদের কাছে নালিশ দেওয়া। এটা আমাদের জন্য দুর্নাম। কূটনীতিকদের কাছে গিয়ে বিএনপি জাতিকে অপমান করেছে। নালিশ যদি থাকে জনগণের কাছে দিন, বিদেশিদের কাছে নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য ও মতানৈক্য থাকবে। সেটা আমরাই আলোচনা করে সমাধান করবো। এটা আমাদের ঘরোয়া ব্যাপার। এগুলো বিদেশিদের কাছে যারা নিয়ে যান, তারা জাতিকে অপমান করেন।’

বিএনপিকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘শুধুমাত্র আপনাদের দুর্নীতিবাজ চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে রক্ষা করার রাজনীতি থেকে সরে আসুন।’

হাছান মাহমুদ বলেন, ‘মওদুদ আহমদ সাহেবদের ওপর বেগম জিয়া আর তারেক জিয়ার কোনও আস্থা নাই। সে জন্যই উনারা এখন ব্রিটিশ আইনজীবী ভাড়া করেছেন। এই ব্রিটিশ আইনজীবী যুদ্ধাপরাধীদের আইনি পরামর্শক ছিলেন। ব্রিটেনে এত আইনজীবী আছে, কাউকে খুঁজে পেলেন না? যুদ্ধাপরাধীদের আইনজীবীকে পেলেন?’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা আশা করবো, বিএনপি আইনের পথে হেঁটে বেগম জিয়াকে মুক্ত করার চেষ্টা করবে। বেগম জিয়ার এমন পরিণতি আমরাও কামনা করিনি।’

 

/এসএস/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান