খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান ৪ বুদ্ধিজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ০৭:৩৪আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১১:০০

খালেদা জিয়া (ফাইল ছবি)

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চান জাতীয়তাবাদী ঘরানার চার বুদ্ধিজীবী। ইতোমধ্যে খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আবেদনপত্রে সাক্ষাতের জন্য ৮ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) মধ্যরাতে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎপ্রার্থীরা হচ্ছেন: অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক মাহবুবউল্লাহ ও সাংবাদিক মাহফুজ উল্লাহ। ধারণা করা হচ্ছে, আগামী নির্বাচন, খালেদা জিয়ার সার্বিক খোঁজ-খবর ও মানসিক অবস্থা দৃঢ় করতে সহযোগিতার জন্যই বুদ্ধিজীবীরা তার সঙ্গে সাক্ষাৎ করতে চান।

এ ব্যাপারে বুধবার রাত ১২টার দিকে জানতে চাইলে অধ্যাপক মাহবুবউল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও চূড়ান্ত হয়নি। তার (খালেদা জিয়া) সঙ্গে বৈঠকের বিষয়ে আয়োজন হলে যাবো।’

ঠিক কী কারণে দেখা করবেন খালেদা জিয়ার সঙ্গে— এ প্রসঙ্গে জানতে চাইলে চার বুদ্ধিজীবীর তিনজনই কোনও মন্তব্য করতে চাননি।

তবে বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘আমি এখনও জানি না। কেউ কিছু বলেনি। কোনও কাগজপত্রেও সই করতে হয়নি। এখনও জানতে পারিনি।’

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

/এসটিএস/ এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের