মেয়র পদে আ.লীগ থেকে মনোনয়ন চান গাজীপুরে ৯ ও খুলনায় ৫ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৮, ১৯:০৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ২১:৫৪

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন আবেদন পত্র সংগ্রহ করেছেন ১৪ জন। এর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনে ৯ জন এবং খুলনায় ৫ জন। গাজীপুর সিটি করপোশেনে আলোচিত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নের আবেদন সংগ্রহের শেষ সময় ছিলো শুক্রবার (৬ এপ্রিল) বিকাল ৫টা। শনিবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

এদিকে রবিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় দলের মনোনয়ন চূড়ান্ত করা হবে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন আবেদন পত্র সংগ্রহ করেছেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র আজমতউল্লাহ খান, নগরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, মতিউর রহমান, কামরুল আহসান সরকার রাসেল, সুমন আহমেদ শান্ত বাবু, কাজী আলিম উদ্দিন, আব্দুর রউফ নয়ন ও ওয়াজউদ্দিন মিয়া।

এদের মধ্যে গাজীপুরের ৫ জন এবং খুলনার দুই জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অপরদিকে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন আবেদন পত্র সংগ্রহ করেছেন সরদার আনিসুর রহমান (পকলু), কাজী এনায়েত হোসেন, অ্যাডভোকেট সাইফুল আসলাম, সৈয়দ আলী ও শহীদুল হক মিন্টু।  

 

 

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম