আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ১৫:৪২আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৬:০০

আবু সাঈদ আল মাহমুদ স্বপন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে ভারতে সফররত দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা ছাড়ার আগে অন্য নেতাদের সামনে মৌখিকভাবে এ দায়িত্ব দিয়েছেন তাকে। 

দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন রবিবার (২২ এপ্রিল) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ভারতে সফররত দলের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা ছাড়ার আগে মৌখিকভাবে এ দায়িত্ব দিয়েছেন।   

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে দেশের বাইরে রয়েছেন। ভারত সফরে ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবীর নানক। এ সফরে রয়েছেন দলের কয়েকজন সাংগঠনিক সম্পাদকসহ সিনিয়র নেতারা।  

দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনিও সফরে লন্ডনে অবস্থান করছেন। এসব কারণেই সাংগঠনিক সম্পাদক সাঈদ আল মাহমুদ স্বপনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, তিনদিনের সফরে ভারতের উদ্দেশে আজ ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন ১৯ সদস্যের প্রতিনিধি দল। আজ রবিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে তারা রওনা করেন। বিজেপি’র আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধি দল এ সফরে গেলেন। তিনদিনের এই সফর শেষে আগামী ২৪ এপ্রিল তাদের ঢাকা ফেরার কথা রয়েছে। 

/ইএইচএস/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম