খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন স্বজনরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ২০:১৫আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২০:২৫

খালেদা জিয়া (ফাইল ছবি) কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। মঙ্গলবার (২৪ এপ্রিল) পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে বোন সেলিমা ইসলাম, ভাতিজা শাহিনা জামান, অভিক ইস্কান্দার, ভাগনি বেবি ইসলাম, ভাগ্নে মো. মামুন দেখা করেন। 

বিকাল ৪টা ২০ থেকে ৫টা ৫০ পর্যন্ত তারা কারাগারের ভেতরে অবস্থান করেন। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ফাইয়াজ শুভ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।  

গত কয়েকদিন ধরে বিএনপির নেতারা অভিযোগ করছেন, কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক সমস্যা আরও বেড়েছে। কারাগারে তাকে অবর্ণনীয় কষ্টে রাখা হয়েছে। তিনি চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি দলটির। 

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে তার পরিবারের যারা দেখা করছেন, তাদের সঙ্গে এখনও আমার কথা হয়নি। কথা হলে বলতে পারবো তিনি এখন কেমন আছেন।’ 

গত ৮ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওইদিন থেকে তিনি নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

৫৯ দিন কারাবন্দি থাকার পর গত ৮ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।  

/এএইচআর/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম