ছাত্রলীগের সম্মেলনে ভোটপর্ব থাকছে না: প্রধানমন্ত্রী

পাভেল হায়দার চৌধুরী
৩০ এপ্রিল ২০১৮, ১৫:১৭আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৭:২৯

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছাত্রলীগের সম্মেলনে এবার কোনও ভোটপর্ব হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এবারের সম্মেলনে কোনও দ্বিতীয় পর্ব থাকবে না। যোগ্যতার ভিত্তিতে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, মেধা, এসব বিবেচনায় নিয়ে সিলেকশন পদ্ধতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, নেতা বানানো হবে জীবনবৃত্তান্ত দেখে ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে।

সোমবার (৩০ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের নেতাদের সঙ্গে এক অনির্ধারিত সভায় ছাত্রলীগের ব্যাপারে এই নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। নেতাদের কাছ থেকে ছাত্রলীগের আসন্ন সম্মেলনের সর্বশেষ প্রস্তুতিও জানতে চান তিনি।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমানসহ অন্য কয়েকজন নেতা।

জানা গেছে, ওই সভায় শেখ হাসিনা আরও বলেন, ‘সম্মেলনে কোনও প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনেরও প্রয়োজন নেই। যোগ্যতার ভিত্তিতে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, মেধা, এসব বিবেচনায় নিয়ে সিলেকশন পদ্ধতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি, সবক্ষেত্রে এবার সিলেকশন পদ্ধতি অনুসরণ করা হবে। সেভাবেই প্রস্তুতি নিতে নেতাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি আগামী সম্মেলনের আগে নতুন করে কোনও জেলা কমিটি বা শাখা কমিটির অনুমোদন দিতে বা কোনও কমিটি ভাঙতে বা বিলুপ্ত ঘোষণা করতে পারবে না বলেও নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।
উল্লেখ্য, আগামী ১১ ও ১২ মে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নেতা নির্বাচন এখনও আটকে আছে।

/পিএইচসি/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম