সীমানা সংক্রান্ত জটিলতায় নির্বাচন স্থগিত, সরকারের কিছু করার নেই: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ২২:০৩আপডেট : ০৬ মে ২০১৮, ২২:০৬

হাছান মাহমুদ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে আদালতের রায়ে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এখানে সরকারের কিছু করার নেই।
রবিবার (৫ মে) বিকালে ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির নিয়মিত সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী ছিলেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আমি যতটুকু জানতে পেরেছি, তা হলো, সাভারের শিমুলিয়া ইউনিয়নের ৬টি মৌজা গাজীপুর দেওয়া নিয়ে মামলা হয়েছে। এ মামলার পর আদালত রায় দিয়েছেন। আদালত স্বাধীন।’
‘হাছান মাহমুদ ছুটিতে, তাই উদ্ভট কথা বলার দায়িত্ব ওবায়দুল কাদেরের’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এ মন্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘আমি কোনও ছুটিতে নাই। গতকাল, এমনকি তার আগেও মিডিয়ার সামনে কথা বলেছি। উনি (রিজভী) কোনও খবরাখবর রাখেন না, এর প্রমাণ হচ্ছে তার আজকের এমন বক্তব্য।’
হাছান মাহমুদ বলেন, ‘তাদের (বিএনপি) অনুরোধ জানাবো সকাল-বিকাল মিথ্যাচার না করে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করুন।’

তিনি বলেন, ‘বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল। কানাডার আলাদত তাদের সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে। বিএনপি কোন ধরণের সন্ত্রাসী সংগঠন তা আমরা ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেখেছি। এমনকি তারা ক্ষমতায় থেকে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে।’
প্রচার উপ-কমিটির নিয়মিত সভায় এইচ টি ইমাম সভাপতিত্বে আরও উপস্থিত কমিটির উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ প্রচার উপকমিটির অন্যান্য সদস্য।

/পিএইচসি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম