কেসিসি নির্বাচন: ৮১ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৮, ২১:৫০আপডেট : ১৪ মে ২০১৮, ২১:৫৩

খুলনা সিটি করপোরেশন নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় খুলনা সিটি করপোরেশ নির্বাচনের ৮০.৯৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এজন্য এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

খুলনার সিটি নির্বাচনে মোট ২৮৯টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এর মধ্যে ২৩৪টিকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে সেখানে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
প্রতিটি সাধারণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ জন ও গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রে ২৪ জন সদস্য ভোটের সময় নিয়োজিত থাকছেন। এছাড়া পর্যাপ্তসংখ্যক নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাচনের দায়িত্ব পালন করছেন। এর বাইরে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে কমিশনের ৩২ জন কর্মকর্তা প্রতিটি ওয়ার্ডে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন।
খুলনায় ভোটের দিন ৪৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ১০ জন দায়িত্ব পালন করবেন। কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর বাইরে পুলিশ-এপিবিএন-আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত ১০টি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের ৩১টি টিম ও ১৬ প্লাটুন বিজিবি নির্বাচনি এলাকায় মোতায়েন রয়েছে। রিজার্ভ ফোর্স হিসেবে আরও ৩-৪ প্লাটুন অতিরিক্ত বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের