জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৮, ১৫:৪৩আপডেট : ১৬ মে ২০১৮, ১৬:৪৯

ঢাবিতে ওবায়দুল কাদের খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করায় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খুলনা সিটি নির্বাচন যারা প্রত্যাখ্যান করেছে, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। জনগণের ভোট যারা প্রত্যাখ্যান করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
বুধবার (১৬ মে) রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে দাবি করে সেতুমন্ত্রী কাদের বলেন, ‘বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটে তালুকদার আবদুল খালেক মেয়র নির্বাচিত হয়েছেন। দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সবাই বলছে একটা ভালো নির্বাচন হয়েছে। শুধু বিএনপি এর বিরোধিতা করছে। এই দলের নামই হচ্ছে মানি না, মানবো না।’
সংবাদ সম্মেলন করে মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো, আর বিদেশিদের কাছে নালিশ দেওয়া ছাড়া তাদের করার কিছু নাই বলেও তিনি এ সময় মন্তব্য করেন।

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি নেত্রী খালেদা জিয়া আপিল বিভাগ থেকে জামিন পাওয়ায় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘বাংলাদেশের বিচার ব্যবস্থা যে স্বাধীন, আপিল বিভাগের জামিনের রায়ে তা আবারও প্রমাণিত হলো।’

তিনি বলেন, ‘আদালত সাজা দিয়েছে, আদালত জেলে পাঠিয়েছে, আদালতই তাকে জামিন দিয়েছে। সেখানে আমাদের বলার কিছু নাই। তবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থানের পরিবর্তন হবে না।’

মনিপুর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক রাশেদা আক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য কামাল আহম্মেদ মজুমদার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম