সংসদকে প্রশ্নবিদ্ধ করতেই টিআইবির রিপোর্ট: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৮, ১৩:১৮আপডেট : ১৮ মে ২০১৮, ১৫:৩৯

স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় হাছান মাহমুদ জাতীয় সংসদ ও আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই টিআইবির রিপোর্ট প্রকাশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এই তথাকথিত রিপোর্ট প্রকাশের কারণ হচ্ছে সংসদকে প্রশ্নবিদ্ধ করা। আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।’

শুক্রবার (১৮ মে) দুপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘পৃথিবীর সব সংসদেই সময় অপচয় হয়। ভারতে আরও বেশি হয়। উনাদেরকে আরও একটু বেশি গবেষণা করতে হবে। তাদেরকে বলবো ভারত, ব্রিটিশ, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিয়ে রিপোর্ট প্রকাশ করেন। তাদের সংসদে অপচয় আরও বেশি হয়।’
খুলনা নির্বাচন প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘সরকারের পূর্ণ সহযোগিতায় নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করেছে। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই, এই নির্বাচনে তাদের উন্নতি হয়েছে। কারণ, তারা এক লাখের বেশি ভোট পেয়েছে। রংপুরে তারা হয়েছে তৃতীয়, এখানে অন্তত দ্বিতীয় হতে পেরেছে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

/এসএস/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের