খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের বিকল্প নেই: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৮, ২৩:১২আপডেট : ২৮ মে ২০১৮, ২৩:১৫

ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায়ে আন্দোলন-সংগ্রামের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আইনি লড়াইয়ের পাশাপাশি শান্তিপূর্ণ নিরীহ কর্মসূচি পালন করে যাচ্ছি। তবে অনেকেই কঠোর কর্মসূচির কথা বলছেন। সময় হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।’
সোমবার (২৮ মে) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দোয়া ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষক দল।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন নয়। সে কারণে শুধু আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার মুক্তি হবে বলে মনে হয় না। এ জন্য আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারি সরকারকে বিদায় করতে হবে। এই সরকারের বিদায় ছাড়া বেগম জিয়ার মুক্তি হবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলন-সংগ্রামও প্রয়োজন। রাজপথে এর ফয়সালা করতে হবে।’ ঈদের পরে নেতৃবৃন্দ আন্দোলনের যে কর্মসূচি দেবেন সেটা বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সহ-দফতর সম্পাদক এস কে সাদী, কৃষক দলের এমএ তাহের, তকদির হোসেন মো. জসীম প্রমুখ।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের