ঈদের পর কী জানাবেন সোহেল তাজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ জুন ২০১৮, ০৪:৪০আপডেট : ০১ জুন ২০১৮, ১৩:২০

সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাস দেশের জন্য ভালো কিছু করতে চান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। কী করবেন সেটিও ঠিক করেছেন। তবে জানাবেন ঈদের পর। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার (৩১ মে) এ কথা জানিয়েছেন তিনি।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ফেসবুক পেজে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘বেশ কিছু দিন ধরে ভাবছি আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের জন্য ভালো কিছু কি করা যায় এবং বিশেষ করে যুব সমাজের জন্য পজিটিভ কিছু করা যায় কিনা। অনেক চিন্তাভাবনা করে একটা সমাধান পেয়েছি—ঈদের পর জানাবো !!’

তিনি আরও লেখেন, ‘অনেকেই কমেন্ট করছেন যে আমার দেশে আসা উচিত- আমি বেশিরভাগ সময়ই দেশে থাকি I’

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন গাজীপুরের কাপাসিয়ার সোহেল তাজ। পরে হঠাৎ করে পদত্যাগ করেন তিনি। এরপর থেকেই অনেকটা নিভৃতে রয়েছেন। তবে মাঝে মধ্যে ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে লিখতে দেখা যায় তাকে। এর আগেও একবার দেশের জন্য কিছু করার কথা লিখেছিলেন তিনি।

বৃহস্পতিবার ওই স্ট্যাটাস দেওয়ার পর তার নিচে পাঁচ হাজার ৪৫টি কমেন্টস পড়ে। দুই হাজার ২৩১ বার শেয়ার হয় স্ট্যাটাসটি। লাইক পড়ে ৩৫ হাজারের বেশি। এতে দলমত নির্বিশেষে অনেকেই তাকে স্বাগত জানিয়েছেন। পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মমিনুল ইসলাম মুহিম নামের একজন তার কমেন্টসে লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আপনার মতো রাজনীতিবিদ হাতেগোনা দু-একজন। সুতরাং সব অভিমান ভুলে তরুণ প্রজন্মের জন্য আপনার রাজনীতিতে সক্রিয় হওয়া এখন সময়ের দাবি।’

নাহিদ রহমান নামের একজন লিখেছেন, ‘বঙ্গবন্ধুর যেমন আপনার বাবাকে প্রয়োজন ছিল, নেত্রীরও আপনার মতো জাত বাংলাদেশপ্রেমী আওয়ামী লীগার প্রয়োজন।’

মইন উদ্দিন নামের একজন লিখেছেন, ‘ফিরে আসেন অভিমান ভেঙে, যুদ্ধের ময়দান থেকে আপনার এভাবে চলে যাওয়া মানায় না।’ মো. মোমেন মাঝি নামের একজন লিখেছেন, ‘আমি বিএনপি করি, বাট লাভ ইউ ভাই। আমরা কাপাসিয়াবাসী আপনাকে মিস করি। যেকোনও মহৎ কাজে আমরা আপনার পাশে আছি, ইনশাল্লাহ। আমরা আপনার জন্য গর্বিত।’

শাকিব শাহরিয়ার নামের একজন লিখেছেন, ‘মাশরাফির সাথে তৈরি করুন নতুন কোন রাজনৈতিক দল, যার উদ্দেশ্য হবে জনকল্যাণ!’

/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম