খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৮, ২০:১৫আপডেট : ১০ জুন ২০১৮, ২০:৩১

শাহবাগে বিএনপির বিক্ষোভ কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতাকর্মীরা। তবে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েঠে বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা ও হামলায় ৮-১০ জন নেতাকর্মী আহত হয়েছে।
রবিবার (১০ জুন) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ, কদমতলী, চকবাজার, কামরাঙ্গীর চর, ওয়ারী, গেন্ডারিয়া, বংশাল, ডেমরা, শ্যামপুর, রমনা, ধানমন্ডি, লালবাগ, খিলগাঁও, মুগদা, পল্টন, মতিঝিল, সবুজবাগ, শাজাহানপুর, হাজারীবাগ, নিউমার্কেটে সূত্রাপুর, কোতয়ালী, যাত্রাবাড়ী থানার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল শনিবার (৯ জুন) পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড়ের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার ব্যক্তিগত ৪ জন চিকিৎসক। এসময় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, গত ৫ জুন খালেদা জিয়া মাথা ঘুরে পড়ে যান। এটা মাইল্ড স্ট্রোকের মতো।
এরপর বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দাবি জানানো হচ্ছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের সাজা পান। ওই দিন থেকে তিনি নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী