গাজীপুরে দ্বিগুণ ভোটে জয়ের আশা আ.লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৮, ১৯:১৪আপডেট : ২৬ জুন ২০১৮, ২০:২৯

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ইভিএম মেশিনের দুই কেন্দ্রের ফলাফল তুলে ধরে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দ্বিগুণ ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ইভিএমে প্রাপ্ত ফলাফল অনুসারে বলা যায়, দ্বিগুণ ভোটে নৌকা প্রতীক গাজীপুরে জয়লাভ করবে। অব্যাহত উন্নয়নের কারণেই জনগণের এ অকুণ্ঠ সমর্থন বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, উন্নয়ন আর অগ্রযাত্রার প্রতি জনগণের এ সমর্থন জাতীয় নির্বাচনেও অব্যাহত থাকবে। আর বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতির কারণে সিটি নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও প্রত্যাখ্যাত হবে।
এ সময় ১০০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গাজীপুর এবং নয়া পল্টন সকাল থেকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। আদতে এর কোনও ভিত্তি নেই। পুরনো এবং মুখস্থ কিছু কথা তারা অতীতের মতো আজকেও বলেছে। তাদের এজেন্টরা যদি নাই আসে তাহলে কী করে তাদের বের করে দেওয়া হয় পাল্টা প্রশ্ন করেন কাদের।
তিনি বলেন, হেরে গেলেই অশ্রাব্য অভিযোগ করে বিএনপি। বিএনপি প্রার্থীর জেতার সম্ভাবনা থাকলে নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতো না বিএনপি। অভিযোগ করা বিএনপির অভ্যাস।

/ইএইচএস/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম