আন্দোলনকারীদের সঙ্গে পাশবিক আচরণ করা হচ্ছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ১৭:১৯আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৭:৪৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকে পাশবিক বলে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ জুলাই) এক বিবৃতিতে ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান আওয়ামী শাসকগোষ্ঠীর গণবিরোধী কার্যকলাপ এখন বীভৎসরূপে আত্মপ্রকাশ করেছে। এজন্য সরকার নানা শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে কোনও দাবির আওয়াজ উঠলে তা নিষ্ঠুরভাবে দমন করতে দ্বিধা করে না এবং তাদের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবিকে অগ্রাহ্য করতেও পিছপা হয় না।’ তিনি আরও বলেন, ‘চাকরিতে কোটা সংস্কার নিয়ে ইতোপূর্বে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা দূরের কথা; বরং কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়ে হামলার মাধ্যমে আহত করা ও পুলিশ দিয়ে গ্রেফতার করানো কখনোই সুস্থ মানসিকতার পরিচয় বহন করে না।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশের বিবেকবান কোনও মানুষই সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি ভঙ্গ করে এ ধরনের বিবেকবর্জিত নিষ্ঠুরতা প্রদর্শন কোনোভাবেই মেনে নিতে পারে না। কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আমাদের সন্তানতুল্য, আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকারদলীয় সংগঠনকে ব্যবহার করে তাদের প্রতি অমানবিক-নির্দয় আচরণ অত্যন্ত লজ্জাজনক। আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি তোয়াক্কা না করে তাদের ওপর সরকারের এই অন্যায় পাশবিক আচরণের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

মির্জা ফখরুল অবিলম্বে চাকরিতে কোটা সংস্কার বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান এবং অবিলম্বে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

/এসটিএস/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের