‘রাজনৈতিক অঙ্গনে মহাসংকট বিরাজ করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ০৩:২৩আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৩:২২

খেলাফত মজলিস দেশের রাজনৈতিক অঙ্গনে মহাসংকট বিরাজ করছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। বুধবার (১১ জুলাই) সন্ধ্যায় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘বর্তমান জনবিচ্ছিন্ন সরকার যেকোনও উপায়ে ক্ষমতায় আঁকড়ে থাকতে চায়। তাই তারা বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর জেল-জুলুম অব্যাহত রেখেছে। বিরোধী দলগুলোকে শান্তিপূর্ণ মিটিং-মিছিল করতে বাধা দিচ্ছে।’

মোহাম্মদ ইসহাক আরও বলেন, ‘খুলনা, গাজীপুরে বিতর্কিত নির্বাচনের স্টাইলে বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনও দখলে নিতে চায় ক্ষমতাসীনরা। এ অবস্থায় বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে সতর্ক ও সাহসী ভূমিকা পালন করতে হবে। সর্বোপরি একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের গণদাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। ৫ জানুয়ারির মতো ভোট ও ভোটারবিহীন নির্বাচনের পুনরাবৃত্তির চেষ্টা জাতি কোনোভাবেই বরদাশত করবে না।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির সৈয়দ মজিবর রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, মো. আবদুল জলিল প্রমুখ।

/সিএ/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম