বড় দুই দলের শাসনে জনগণ অতিষ্ঠ : ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ০১:৪৯আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৪:৫৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ বড় দুই দলের শাসনে জনগণ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ। বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন তিনটি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে পর্যালোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মাওলানা ইউনুছ আহমদ বলেন, তিনটি সিটি নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে একটিই প্রশ্ন- তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা। সন্ত্রাসীদের দৌরাত্ম্য যেভাবে শুরু হয়েছে তাতে দেশবাসী নির্বাচন নিয়ে শঙ্কিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, 'তিন সিটির নির্বাচনের ওপর নির্ভর করবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের সাধারণ মানুষ বড় দুটি দলের হিংসাত্মক রাজনীতির কবল থেকে বাঁচতে চায়। জনগণ পরিবর্তন চায়, লুটেরা ও বুর্জোয়াদের কবল থেকে মুক্তি চায়।'

সভায় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, প্রকৌশলী আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

/সিএ/জেজে/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের