আগামীতে পুলিশের অনুমতি ছাড়াই সমাবেশ করবে বিএনপি: মওদুদ আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ১৭:১৭আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৭:৩৭

মওদুদ আহমদ (ছবি- সংগৃহীত) আগামীতে বিএনপি আর পুলিশের অনুমতি নিয়ে  সমাবেশ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, ‘আগামীতে পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করবো না আমরা। দলের পক্ষ থেকে সমাবেশের ঘোষণা দেওয়া হবে। এরপর আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবো  এতো তারিখে সমাবেশ করতে যাচ্ছি।  আপনারা নিজেদের দায়িত্ব পালন করুন।’

শুক্রবার (২০ জুলাই) বিকালে  নয়াপল্টনে  বিএনপির কেন্দ্রীয়  কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

মওদুদ বলেন, ‘সেই দিন আর বেশি দূরে নাই যেদিন বিএনপি পুলিশের অনুমতি ছাড়াই সমাবেশ করবে। তাই আমি নেতাকর্মীদের সেই দিনের জন্য প্রস্তুত থাকতে আহ্বান করবো।’

সমাবেশে উপস্থিত রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান প্রমুখ। 

/এএইচআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি