মাহমুদুর রহমানের ওপর হামলা সমর্থন করি না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ১৬:০৯আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৭:১০

কুষ্টিয়ায় আদালত চত্বরে ছাত্রলীগের হামলায় আহত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক  মাহমুদুর রহমান

কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাজনীতি ও সাংবাদিকতায় যে কারও ভিন্নমত থাকতে পারে। আমরা এ ধরনের হামলা সমর্থন করি না। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করা হবে।’

সোমবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ‘জ্যাম’ সিনেমার মহরত ও ব্যানার উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘এটা বিচ্ছিন্ন ঘটনা। কারও নির্দেশনায় এ হামলা হয়নি। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তারা ছাত্রলীগ নামধারী দুর্বৃত্ত। ছাত্রলীগের নাম ব্যবহার করে এ ধরনের অপকর্ম অনেকেই করে। যারা এ ধরনের ঘটনা ঘটায় তারা অনুপ্রবেশকারী।’ মাহমুদুর রহমানের ওপর হামলায় জড়িতদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, ‘রাজনীতিতে ভিন্নমতের জন্য আওয়ামী লীগ কারও ওপর শারীরিক হামলা অতীতেও করেনি, আগামীতেও করবে না। কুষ্টিয়ার ঘটনায় যারাই জড়িত তাদের খুঁজে বের করার জন্য পুলিশের আইজির সঙ্গে কথা বলেছি, ব্যবস্থা নিতে বলেছি।’
রাজশাহীতে ককটেল হামলা করা নিয়ে বিএনপির দুই নেতার ফোনালাপ ফাঁসের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অশুভ তৎপরতায় লিপ্ত।
বিএনপি অপরাধ করে স্বীকার করে না মন্তব্য করে কাদের বলেন, ‘সিলেটে নৌকার প্রতিপক্ষ ধানের শীষ। সিলেটে কামরানের নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় তাহলে কে আগুন দিলো।’ এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেন, তা শোনার অপেক্ষায় থাকবেন বলে সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

/ইএইচএস/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম