মুক্তিযোদ্ধা কোটা বাদ যাবে না: শেখ হাসিনা

এমরান হোসাইন শেখ
২৪ জুলাই ২০১৮, ০০:৩০আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৫:৫৫

শেখ হাসিনা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাদ যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি নিজের এমন অবস্থান পরিষ্কার করেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৈঠকে সরকারি চাকরির কোটা বাতিল বা সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এক্ষেত্রে শেখ হাসিনা কোটা সংরক্ষণ নিয়ে উচ্চ আদালতের রায় ও সরকারের গঠিত কমিটির প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, আমরা কোটা সংস্কার চাই। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি কাজ করছে। কমিটির রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, কোটা বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে। সেটি আমাদের বিবেচনায় নিতে হবে। মুক্তিযোদ্ধা কোটা বাদ দেওয়া যাবে না। এ কোটা বহাল রেখে দরকার হলে অন্য সব কোটা বাতিল করা হবে।

প্রধানমন্ত্রী কোটাবিরোধী আন্দোলন এবং এ বিষয়ে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণি-গোষ্ঠীর ভূমিকার কঠোর সমালোচনা করেন বলে বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তারা জানান, প্রধানমন্ত্রী কোটা বাতিল আন্দোলনের সময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী নারী সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেছেন, এসব সংগঠনের নেতৃবৃন্দ নীরব থাকার কারণে রাজাকারের সন্তানরা সাহস পেয়েছে। তারা ঔদ্ধত্য দেখিয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে বলে শেখ হাসিনা বৈঠকে জানান। তিনি বলেন, শোকের মাসের পর সেপ্টেম্বরের শুরুতেই আমি বিভাগীয় পর্যায়ের নেতাদের নিয়ে বৈঠকে বসবো। সেখানে মনোনয়নের কাজ এগিয়ে নেওয়া হবে। এ সময় তিনি সেপ্টেম্বরেই তার একাধিক বিদেশ সফর রয়েছে উল্লেখ করে বিষয়টি বিবেচনায় রেখে মনোনয়ন সংক্রান্ত বৈঠকের দিনক্ষণ নির্ধারণের কথা বলেন।

জানা গেছে, বৈঠকে কয়েকটি জেলার কোন্দলের বিষয়টি উঠে আসে। এ সময় প্রধানমন্ত্রী বিভেদ মিটিয়ে নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার নির্দেশ দেন।

বৈঠকে ছাত্রলীগের কমিটি নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী ব্যস্ততার কারণে সময় দিতে পারছেন না বলে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান। তিনি বলেন, যারা আবেদন করেছে তাদের বিষয়টি যাচাই-বাছাই চলছে। নতুন কমিটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে যারা আছে তাদের সঙ্গে দ্রুত বসবো।

/এমপি/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক