৩ সিটিতে বেপরোয়া গতিতে গ্রেফতারি অভিযান চলছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৮, ২১:০০আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২১:০৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনি এলাকাগুলোতে পুলিশ বেপরোয়া গতিতে গ্রেফতারি অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, বিরোধী দলীয় নেতাকর্মীদের ভীতসন্ত্রস্ত ও আতঙ্কিত করতেই বেপরোয়া গতিতে গ্রেফতারি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
শনিবার (২৮ জুলাই) রাতে বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে প্রভাবিত করতেই বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতেই সরকার এ ধরনের ঘৃণ্য পন্থা অবলম্বন করছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সিটি নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার বরিশালের বাবুগঞ্জ উপজেলা যুবদল সভাপতি আওলাদ হোসেন,গৌরনদী উপজেলা যুবদল সহ-সভাপতি আব্দুল মান্নান খান, উজিরপুর থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক তাওহিদ বিন লাবিদ,গৌরনদী উপজেলা যুবদল নেতা সরোয়ার মোল্লা এবং মো. বুলবুলসহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমি নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে মুক্তির জোর দাবি করছি।’

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক