জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৮, ১৭:২৩আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৯:৩৮



 ‘খালেদা জিয়ার মুক্তির দাবি’তে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের সমাবেশ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্ত হলেই গণতন্ত্র মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর যারা গণতন্ত্রের শত্রু, তারা এর বাইরেই থাকবেন। যারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে, তাদের রাজনীতি থেকে বিদায় নিতে হবে।' রবিবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত ‘খালেদা জিয়ার মুক্তির দাবি’তে আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজ দেশের জনগণ একদিকে আর রাষ্ট্র-সন্ত্রাস আরেকদিকে। জনগণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন কোনও কোনও রাজনীতিবিদ ও দল তাদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। এজন্য নিজেদের মধ্যে সব ভুল বোঝাবুঝি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি বলেন, ‘এই সরকার যে অবৈধ তা নিয়ে দেশের জনগণের মধ্যে কোনও সন্দেহ নেই। সিটি করপোরেশন নির্বাচনের নামে যারা নির্বাচিত হচ্ছেন, তারা সবাই অনির্বাচিত। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত হননি।’

সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘সিলেট, রাজশাহী ও বরিশালের মানুষ প্রতিনিয়ত সরকারের নির্লজ্জপনা দেখছে। সাংবাদিকরা দেখেও তা প্রচার করতে পারছেন না।’ তিনি বলেন, ‘জনগণের সামনে এই সরকারের মুখোশ উন্মোচন করার জন্যই আমরা সিটি নির্বাচনে অংশ নিচ্ছি। তাদের মুখোশ বারবার উন্মোচনের জন্য আমরা বারবার নির্বাচন করছি।’



বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্রের মা মুক্ত হবেন জাতীয় ঐক্যের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে। আজকে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে। তিনি মুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে, জনগণ দেশের মালিকানা ফিরে পাবেন।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. সালমান ওমর রুবেলের সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকমল বড়ুয়া, দলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।


/এসজেএ/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম