আন্দোলন দমনে সর্বগ্রাসী জুলুম চালাচ্ছে সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৮, ২৩:৩৫আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ২৩:৩৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমন করতে আওয়ামী লীগ সরকার সর্বগ্রাসী জুলুম-নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৬ আগস্ট) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ‘দেশের সব শ্রেণি-পেশার মানুষ অকুণ্ঠ সমর্থন দিয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের পক্ষে। ক্ষমতাসীন সরকার ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য এক সর্বগ্রাসী জুলুম নির্যাতন চালাচ্ছে। ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ-যুবলীগের অস্ত্রধারী ক্যাডারেরা হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘এসব পৈশাচিক হামলার সংবাদ সংগ্রহ করার সময় সন্ত্রাসীরা সংবাদ কর্মীদেরও টার্গেট করে হামলা চালিয়ে রক্তাক্ত করেছে এবং ফটো সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে স্বীকৃত মৌলিক মানবিক অধিকার ও মত প্রকশের স্বাধীনতার শক্রপক্ষ। সেই জন্য সংবাদপত্রের স্বাধীনতাকে তারা সহ্য করতে পারে না।’

বিএনপি মহাসচিব আহত সাংবাদিকদের সুস্থতা কামনা করাসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তির দাবি জানান।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম