আবারও প্রমাণ করলো বিএনপি ‘নালিশ পার্টি’: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ১৩:৪৫আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৪:৩২

ওবায়দুল কাদের (ফাইল ফটো) বিদেশিদের কাছে নালিশ করে বিএনপি আবারও নিজেদের ‘নালিশ পার্টি’ হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৮ আগস্ট) রাজধানীর আজিমপুর এতিমখানায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেতা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কাদের বলেন, ‘এই মুহূর্তে আন্দোলন হওয়ার মতো বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই। নানা খেলা চলছে। নানা অশুভ খেলা চলছে। আন্দোলন একবার কোটা আন্দোলনে ভর করে, একবার শিক্ষার্থীদের নিরাপদ সড়কের ওপর ভর করে। শিশুরা বাড়ি ফিরে গেছে। নিরাপদ সড়ক আন্দোলনে ভর করে সফলতা আসেনি।’

তিনি বলেন, ‘এখন দেখছি বিদেশিদের দ্বারে দ্বারে ধরনা দিয়ে নালিশ করছে। এই পার্টি আবারও প্রমাণ করলো—বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নয়, এটা হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি।’


বিএনপির আন্দোলন করার সক্ষমতা নেই মন্তব্য করে তিনি বলেন, ‘যাদের নিজেদের আন্দোলন করার সক্ষমতা নেই, ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে দেশের কথা বলছে—এরা দেশপ্রেমী নয়।’
আক্রান্ত হয়ে আওয়ামী লীগকে আক্রমণকারী বলে চিহ্নিত করা হচ্ছে জানিয়ে কাদের বলেন, ‘৪৬ নেতাকর্মী আমাদের আহত। শিলা, পাথর, ছাত্রছাত্রীদের ব্যাগে এগুলো ছিল না। অরাজনৈতিক আন্দোলনে যে রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে, তারা এই পাথর বহন করেছে। মিরপুর থেকে হাজার হাজার স্কুল ড্রেস ব্যাগ সংগ্রহ করেছে।’

তিনি বলেন, ‘নীলক্ষেত থেকে ভুয়া আইডি কার্ড সংগ্রহ করে ছাত্রছাত্রীদের আন্দোলনকে নোংরা রাজনীতির আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার অশুভ এজেন্ডা যাদের, তাদের আমরা নিন্দা করি। তাদের ধিক্কার জানাই। আজকে আরাফাত নামে আমাদের এক কর্মীকে বিদেশে পাঠাতে হচ্ছে। তার একটি চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।’

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘কোনও কোনও মিডিয়ায় এবং কোনও কোনও কাগজে, এমনকি ফেসবুকে অপপ্রচার হয়েছে। সেখানে বলা হয়েছিল—সে (আরাফাত) আন্দোলনরত ছাত্র। তার চোখ উপড়ে ফেলা হয়েছে। সে যে আমাদের দলের সেটা বলা হয়নি।’

অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি ছিলেন সবচেয়ে বড় অনুপ্রেরণা ও সাহসের উৎস। বাংলাদেশে বহু ফার্স্টলেডি দেখেছি, কিন্তু বেগম মুজিবকে আমরা পাদপ্রদীপের আলোয় খুব একটা দেখিনি। তিনি সব সময় ছিলেন পর্দার অন্তরালে।’

অনুষ্ঠানের শেষে দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সি। সঞ্চালনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

/ইএইচএস/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম