বিএনপি-জামায়াতের কারণে জঙ্গি নির্মূল সম্ভব হয়নি: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৮, ১২:৫৭আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৫:৪৬

স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধনে হাছান মাহমুদ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘শেখ হাসিনা জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গি গোষ্ঠীগুলোকে অবদমিত করেছেন, যদিও জঙ্গিরা সম্পূর্ণ নির্মূল হয়নি। সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব ছিল যদি বিএনপি-জামায়াত তাদের আশ্রয় প্রশ্রয় না দিতো। ব্যর্থ হয়ে তারা পরগাছার মতো অন্য আন্দোলনে ঢুকে পড়ল।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার যখনই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তখনই আমরা দেখতে পেয়েছি বিএনপির পক্ষ থেকে সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে। এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কিছু লোককে নাকি ধরে এনে আটক করে রাখা হয়, আর তাদেরই নাকি জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়। একজন সাবেক প্রধানমন্ত্রী, যিনি কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের প্রধান ছিলেন, তিনি এ ধরনের কথা বলতে পারেন? কারণ, জঙ্গিগোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়দাতা হচ্ছে বিএনপি। যখনই কোনও জঙ্গি পুলিশের অ্যানকাউন্টারে মারা গিয়েছে তখনই মির্জা ফখরুল সাহেবরা এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তারাই হচ্ছে আজকে জঙ্গিগোষ্ঠীর প্রধান আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা।’

শুক্রবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘রাষ্ট্রকে যারা হুমকির সম্মুখীন করে তাদের ব্যাপারে সব দলমত ঐক্যবদ্ধ থাকে। জঙ্গিগোষ্ঠী বাংলাদেশ রাষ্ট্রকে হুমকির মুখে ফেলেছিল। তাদের বিরুদ্ধে শেখ হাসিনা ব্যবস্থা গ্রহণ করেছেন। জঙ্গিদের অবদমিত করলেও জঙ্গিদের আশ্রয়দাতা এখনও সরব আছেন। এরা কারা? এরা হলো বিএনপি এবং তাদের নেতৃত্বাধীন জোট। তারা জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে, বোমা ফাটিয়ে দেশে বিশেষ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয় নাই।’

আরও পড়ুন- পরামর্শ দিলেও কেন্দ্র থেকে নির্দেশনা পায়নি বিএনপির তৃণমূল


/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম