প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সমাবেশ করতে চায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৮, ১৪:০৬আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৫:০৭

বিএনপির সংবাদ সম্মেলন

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওইদিন বিকালে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জনসভা করতে চায় দলটি। মঙ্গলবার (২৮ আগস্ট) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন।

সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব, যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচি ঘোষণা দেওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওই দিন সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই দিন বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যান/নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জনসভা করা হবে। ২ সেপ্টেম্বর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (রমনা) মিলনায়তনে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হবে। আলোচনা সভায় দলের সিনিয়র নেতারা ও বরেণ্য বুদ্ধিজীবীরা আলোচনা করবেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে। সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নির্দেশ দেওয়া হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপল‌ক্ষে রাজধানীতে জনসভা করার অনুম‌তি চাওয়া হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্ট‌নে দ‌লের কার্যাল‌য়ের সাম‌নে জনসভার অনুম‌তি চে‌য়ে আবেদন ক‌রা হ‌য়ে‌ছে।’

সভায় সর্বসম্মতিক্রমে কারাবন্দি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও সাজা বাতিলের জোর দাবি জানানো হয়।

আরও পড়ুন- বিএন‌পির জোরালো কর্মসূ‌চি আস‌ছে: মির্জা ফখরুল

/এসটিএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের