‘প্রজন্ম বাংলাদেশ’ নিয়ে মাঠে নামছেন মাহী বি চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৮, ১৩:৪৬আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৫:৩২

মাহী বি চৌধুরী ‘প্রজন্ম বাংলাদেশ’ নামে একটি সংগঠন নিয়ে মাঠে নামছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার পরিবার। সেপ্টেম্বরের শুরু থেকে ‘প্ল্যান বি’ নামে এক মাসের কর্মসূচি নিয়ে কাজ করবে সংগঠনটি। আর এ সংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন মাহী বি চৌধুরী, তার স্ত্রী ও মেয়ে। 'প্রজন্ম বাংলাদেশ'কে রাজনৈতিক আন্দোলন বলে উল্লেখ করেছেন মাহী।

শুক্রবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বারিধারায় নিজের বাড়িতে ‘প্রজন্ম বাংলাদেশ’-এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে মাহী বি চৌধুরী এসব কথা জানান। এ সময় তিনি বলেন, ‘প্রজন্ম বাংলাদেশ আগামী ২ সেপ্টেম্বর থেকে ১ মাসের অহিংস কর্মসূচি নিয়ে মাঠে নামছে। এসব কর্মসূচিতে আমার স্ত্রী ও মেয়েসহ সবাই থাকবে। এজন্য মেয়ে ছুটি নিয়ে আমেরিকা থেকে এসেছে।’

তিনি বলেন, ‘এসব কর্মসূচি নিয়ে সারা দেশে যাবো। দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজেও যাবো। যারা দেশের বর্তমান এই অবস্থার পরিবর্তন চায় তাদের জন্য তরুণ প্রজন্মের দুয়ার খোলা। আমাদের ক্যাম্পেইনে তরুণ প্রজন্ম তাদের কথা বলতে পারবে। তারা কেমন বাংলাদেশে চায় তা জানাতে পারবে।’

মাহী বলেন, ‘আমরা তরুণ প্রজন্মকে মাঠে নেমে আসার আহ্বান জানাবো। দেশের বৃহত্তর জনগোষ্ঠী, যারা দেশ গঠনে কাজ করতে চায়, কিন্তু সেই তরুণদের কোনও প্ল্যাটফর্ম নেই। তাদের জন্য আমাদের এই উদ্যোগ।’

দেশের স্বাধীনতাবিরোধীরা ‘প্রজন্ম বাংলাদেশ’-এর প্ল্যাটফর্মে আসতে পারবে না মন্তব্য করে বিকল্পধারার এই নেতা বলেন, ‘জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে বৃহত্তর ঐক্য হলে প্রজন্ম বাংলাদেশও তাদের সঙ্গে থাকবে।’

নিরাপদ সড়কের দাবিতে প্রজন্ম বাংলাদেশের ভূমিকা কী- এমন প্রশ্নের জবাবে মাহী বি চৌধুরী বলেন, ‘এটি কোনও সামাজিক আন্দোলন নয়। পুরো দেশকে অনিরাপদ রেখে আপনি শুধু নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করলে হবে না। তাই এটিও একটি রাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনে প্রজন্ম বাংলাদেশ যুক্ত ছিল। হয়তো তারা প্রজন্মের ব্যানারে আন্দোলন করে নাই।’

আগামী ২ সেপ্টেম্বর এ ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে তিন দলের সমন্বয়ে গঠিত যুক্তফ্রন্টের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান মাহী বি চৌধুরী। তিনি বলেন, ‘যুক্তফ্রন্টের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজাসহ অন্যান্য রাজনৈতিক নেতা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।’

প্রজন্ম বাংলাদেশ কী ধরনের কর্মসূচি দেবে জানতে চাইলে মাহী বি চৌধুরী বলেন, ‘এ নিয়ে এখন কিছু বলতে চাই না। আগামী ২ সেপ্টেম্বর ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরে কর্মসূচি ঘোষণা করা হবে।’

আরও পড়ুন- বারিধারা থেকে বেইলি রোড: যা হলো ড. কামালের বাসায়

/এএইচআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী