আরপিও সংশোধনের সিদ্ধান্ত সংকট সৃষ্টি করবে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৮, ১৯:০৫আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৯:০৬

চরমোনাইপীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য আরপিও সংশোধনের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আরপিও সংশোধনের সিদ্ধান্তে দেশে নতুন সংকট সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বিবৃতিতে বলেন, ‘‘নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে প্রায় সব দলের নেতারা নির্বাচনে ইভিএম পদ্ধতির বিরোধিতা করে মতামত দিয়েছিলেন। সে সময় প্রধান নির্বাচন কমিশনারও রাজনৈতিক দলগুলোর নেতাদের আশ্বস্ত করেছিলেন, ‘রাজনৈতিক দলগুলো না চাইলে ইভিএম চাপিয়ে দেওয়া হবে না।’ আরপিও সংশোধন করে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না।’
মুফতি রেজাউল করীম বলেন, ‘বিগত সিটি নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহৃত কেন্দ্রগুলোতে ডিজিটাল কারচুপির দৃশ্য দেশবাসী লক্ষ্য করেছে। সিইসি ইভিএম পদ্ধতি চালু করে একটি মহলকে ডিজিটাল কারচুপির সুযোগ করে দেওয়ার চক্রান্ত করছেন। ‘ভারতের ইকোনমিক টাইমস পত্রিকার অনুসন্ধানী রিপোর্টে জানা যায়, বিশ্বের ২০০টি দেশের মধ্যে মাত্র ৪টি দেশে ইভিএম ব্যবহার করা হয়। যে অল্প সংখ্যক দেশে ইভিএম আংশিকভাবে ব্যবহার করা হয়, সেখানে ভোট প্রক্রিয়ায় ও ফল নির্ধারণে ভয়াবহ কারচুপির প্রমাণ মিলেছে। তাই প্রায় সব দেশেই নির্বাচনে ইভিএম ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে। দেশের জনগণকে ইভিএম সম্পর্কে পুরোপুরি সচেতন না করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি চাপিয়ে দেওয়া চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের