‘ইভিএম নিয়ে ষড়যন্ত্রের ফল ভালো হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:১০

‘ইভিএম নিয়ে ষড়যন্ত্রের ফল ভালো হবে না’
দেশের জনগণের রায়ের প্রতি কোনও তোয়াক্কা না করে ইভিএম জাতির ওপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করলে তা কারো জন্যই কল্যাণকর হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সৌদিআরব থেকে দেশে ফিরে বিমানবন্দরে নেতাকর্মীদের দেওয়া সংবর্ধনার সময় তিনি এ মন্তব্য করেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বোঝা যাবে জনগণ আগামী নির্বাচনে কাদের চায়। জনগণ আর যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে দেবে না। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের বিরোধিতার পরও কেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের পাঁয়তারা করছে নির্বাচন কমিশন, তা আমাদের সহজেই অনুমেয়। সরকার জনগণের ভোটের ওপর আস্থা হারিয়ে যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।’

এ সময় উপস্থিত ছিলেন দলটির ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক