ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জাকের পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৫

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জাকের পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

ভারত সফররত জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ বৈঠক হয়েছে।
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর প্রেস সেক্রেটারি শামীম হায়দার এ তথ্য জানিয়েছেন।
গত ৩১ আগস্ট জাকের পার্টির একটি প্রতিনিধিদল ভারত সফরে গেছে।
শামীম হায়দার জানান, দিল্লির সাউথ ব্লকে অনুষ্ঠিত প্রায় সোয়া একঘণ্টার এ বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী ও জাকের পার্টি মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা ফারাহ আমীর উপস্থিত ছিলেন।
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের (আইসিসিআর) বিশেষ আমন্ত্রণে জাকের পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে জাকের পার্টির উচ্চপর্য়ায়ের একটি প্রতিনিধিদল ১০ দিনের সফরে ভারতে রয়েছে। সফরসূচি অনুযায়ী জাকের পার্টির প্রতিনিধিদলের পুনে ও মুম্বাই যাওয়ার কথা।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম