বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
০২ মে ২০২৪, ১৯:৫৫ আপডেট : ০২ মে ২০২৪, ১৯:৫৫

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিরোধপূর্ণ জমির গাছ থেকে বেল পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রাজিব হোসেন (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও সাত জন আহত হন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ভাদ্রা ইউনিয়নের পংভাদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজিব হোসেন পংভাদ্রা গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, ‘পংভাদ্রা গ্রামের আজাহার মিয়ার সঙ্গে রাজিব হোসেনদের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুর ১২টার দিকে বিরোধপূর্ণ জমির গাছ থেকে বেল পাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে আজাহার ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে রাজিবের ওপর হামলা করেন। এ সময় পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। সেইসঙ্গে আজাহার ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে রাজিবকে কোপাতে থাকেন। এতে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/

/এএম/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি