নিরপেক্ষ সরকার গঠন করে দেখেন, প্রার্থীই পাবেন না: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯

বক্তব্য রাখছেন জেএসডি’র সভাপতি আসম রব জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি এবং যুক্তফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রব প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, আগামী নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে দেখেন, জোর করে ক্ষমতা দখল করবেন না, তাহলে দেখবেন কোনও প্রার্থীই পাবেন না।

রবিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ বাম ফ্রন্টের (মার্কসবাদী) উদ্যোগে আয়োজিত ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আ স ম আব্দুর রব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন সুষ্ঠু নির্বাচন দেবেন। আপনি শুধু পদত্যাগ করেই দেখেন, আপনার চারপাশে যে সাঙ্গপাঙ্গরা আছে, তাদের খুঁজে পাবেন না। বঙ্গবন্ধুও পায় নাই, আপনিও পাবেন না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রব বলেন, ‘আপনি আমার প্রতিদ্বন্দ্বী হতে পারেন, কিন্তু আমি আপনার ক্ষতি চাই না। ভালো চাই বলেই বলছি—৯ বছর চালিয়েছেন। এখন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। সব দলের সঙ্গে আলোচনা করে নির্দলীয় সরকার গঠন করেন। কারণ, আপনাকে চলে যেতে হবে, নিজেকে ক্ষতি করে চলে যাবেন না।’

আগামীতে ইভিএমে কোনও নির্বাচন হবে না, এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আইন পাস হয় নাই। তার আগেই ইভিএমের জন্য চার হাজার কোটি টাকা বাজেট করেছেন। এই টাকা ভাগাভাগি করে খাওয়ার জন্য বাজেট করা হয়েছে।’

কমরেড ডাক্তার এম এ সামাদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাপক হুমায়ুন কবির।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম