নাগরিক সমাবেশে ঘোষণা

৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৯

জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে থেকে। সমাবেশের শেষ দিকে ঘোষণাপত্রে আরও বলা হয়, বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। তফসিল ঘোষণার আগে বর্তমান দশম সংসদ ভেঙে দিতে হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত নাগরিক সমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। ঘোষণাপত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনগত ও ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার কথা বলা হয়।
ঘোষণাপত্র পাঠ করার পর ড. কামাল হোসেন মঞ্চে সবার উদ্দেশে জানতে চান, এই ঘোষণাপত্রে কি সবাই একমত? পরে উপস্থিত সবাই দুই হাত তুলে একাত্মতা প্রকাশ করেন।
ঘোষণাপত্রে গণদাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের প্রতিটি জেলা, থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জাতীয় ঐক্যের কমিটি গঠন করার কথা বলা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ গণজাগরণের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানানো হয় ঘোষণাপত্রে। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতারা একসঙ্গে হাত তোলেন। এরপর নাগরিক সমাবেশ শেষ হয়।

/এসটিএস/এএইচআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের