আ.লীগের বিকল্প নেই এই সিদ্ধান্ত জনগণ নিয়ে ফেলেছে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫২

আওয়ামী লীগের কার্যালয়ে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের রাজনীতি অঙ্গনে অশুভ শক্তির পদধ্বনি শুনতে পাচ্ছি। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ও তাদের দোসররা নাশকতা ও সহিংসতার ছক আঁটছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে।’ তিনি বলেন, ‘জনগণ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আওয়ামী লীগের বিকল্প নেই। আগামী নির্বাচনে তারা আবারো নৌকায় ভোট দেবে।’

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় ঐক্যের কথা বলছে। দেশের ৬৬ শতাংশ মানুষ যে দল ও নেত্রীকে সমর্থন করে, এই সিংহভাগকে বাদ দিয়ে কীভাবে জাতীয় ঐক্য? এটা তো জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য। জনতা নয়, নেতায়-নেতায় ঐক্য। এই পাঁচমিশালী জগাখিচুড়ি ঐক্যের কোনও ভবিষ্যৎ আছে বলে আমরা মনে করি না।’

তিন আরও বলেন, ‘কেন আমরা সংঘাত করবো, আমরা তো ক্ষমতায় আছি। আমরা পাল্টাপাল্টি কর্মসূচি করবো না। নির্বাচন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রাখতে হবে। যদি নৈরাজ্য, নাশকতা হয়, আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে। দাঁতভাঙা জবাব দেবে জনগণ।’

ওবায়দুল কাদের জানান, ‘১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী রাজধানীসহ সারাদেশে গণসংযোগ করবো। রাস্তা অবরোধ করে, বন্ধ করে কাউকে সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। জনগণের দুর্ভোগ কিছুতেই হতে দেবো না। লাফালাফির পরিণতি শুভ হবে না। হুমকি ধমকি দেবেন, আমরা ঘরে বসে ডুগডুগি বাজাবো, তা হবে না।’

/পিএইচসি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম