অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। এ ছাড়া ঢাকার বাইরে তিন জায়গায় সমাবেশ করা হবে। ১৪ দল আয়োজিত কর্মীসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ ঘোষণা দিয়ে বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে তার সম্মাতি নিয়ে তার উপস্থিতিতে ঢাকায় মহাসমাবেশ করা হবে। ডিসেম্বরেই নির্বাচন হবে। তার আগে অক্টোবরেই আমরা মাঠ গরম করবো।’
শনিবার (২৯ অক্টোবর) ব্কিাল পৌনে ৪টার দিকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শুরু হওয়া সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন, আগামী ৯ অক্টোবর রাজশাহী, ১০ অক্টোবর নাটোর ও ১৩ অক্টোবর খুলনায় সমাবেশ করা হবে। একই মাসের যেকোনও দিন ঢাকায় হবে মহাসমাবেশ।
ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।







