সমাবেশ থেকে হঠকারী সিদ্ধান্ত আসলে জনতার ঐক্য গড়ে তুলবো: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৭

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘এই জনসভা থেকে যদি কোনও হঠকারী সিদ্ধান্ত আসে তবে আমরা জনতার ঐক্য গড়ে তুলবো। যদি কোনও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। আমরা সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতিবাজ ও নীতিহীনদের বিরুদ্ধে জনতার ঐক্য গড়ে তুলবো।’
রবিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা য়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি ও বিএনপির বর্তমান নেতৃত্ব চায় না খালেদা জিয়া মুক্তি পাক- এমন দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘প্রকৃতপক্ষে বিএনপি ও বিএনপির বর্তমান নেতৃত্ব চায় না খালেদা জিয়া মুক্তি পাক। তারা (বিএনপি) চায় খালেদা জিয়া জেলেই থাক এবং তারেক রহমান বিদেশেই থাক। তাই তারা বিএনপির কর্মী-সমর্থকদের ধোঁকা দিয়ে খালেদা ও তারেককে মাইনাস করছে এবং তারা ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর হাত ধরে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, যে স্বপ্ন কোনও দিনই পূরণ হবে না।’
তিনি আরও বলেন, ‘ওদের এই ঐক্য হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, যুদ্ধাপরাধী গোষ্ঠী, বাংলাদেশকে পরপর পাঁচবার যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল এবং গ্রেনেড হামলাকারী, নীতি ও আদর্শহীন নেতাদের ঐক্য। আমরা এদের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তুলতে চাই।’
আয়োজক সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মোল্লা জালাল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, চিত্রনায়িকা নতুন, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

/এসও/ওআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের