আজ থেকে রাজধানীতে গণসংযোগে নামছে আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৬আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ০০:২৭





আওয়ামী লীগ সোমবার (১ অক্টোবর) থেকে রাজধানীতে গণসংযোগে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সপ্তাহব্যাপী এই গণসংযোগ কর্মসূচিতে দলের যুগ্ম সাধারণ সম্পাদকেরা নেতৃত্ব দেবেন। চারটি পৃথক টিমে বিভক্ত হয়ে ঢাকার ওয়ার্ডগুলোতে এ গণসংযোগ পরিচালনা করা হবে।
রবিবার (৩০ সেপ্টেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।
এর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের নিয়ে গঠিত চারটি টিম রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করবেন।
গণসংযোগের প্রথম দিন সোমবার মাহবুবউল-আলম হানিফের নেতৃত্বে গঠিত টিম বিকাল ৪টায় রাজধানীর ওয়ারী থানার তিনটি ওয়ার্ড, ডা. দীপু মণির নেতৃত্বাধীন টিম সকাল সাড়ে ১১টায় গুলশান-২ কাঁচাবাজার এলাকা, জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে গঠিত টিম বিকাল ৪টায় মোহাম্মদপুর থানার তিনটি ওয়ার্ড এবং আব্দুর রহমানের নেতৃত্বাধীর টিম বিকাল ৪টায় রাজধানী পল্টন থানার তিনটি ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির সমন্বয় করবেন দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
গণসংযোগগের জন্য গঠিত টিমগুলো:
১. মাহবুবউল-আলম হানিফ, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, অ্যাড. মৃণাল কান্তি দাস, আমিনুল ইসলাম, এস এম কামাল হোসেন, মির্জা আজম ও গোলাম কবির রব্বানী চিনু।
২. ডা. দীপু মণি, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল), শামসুন নাহার চাঁপা, অসীম কুমার উকিল, অ্যাড. মো. আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, প্রফেসর মেরিনা জাহান, অ্যাড. এবিএম রিয়াজুল কবীর কাওছার ও অধ্যক্ষ রেমন্ড আরেং।
৩. জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, ফজিলাতুন নেসা ইন্দিরা, মো. আব্দুছ ছাত্তার, ডা. রোকেয়া সুলতানা, নুরুল ইসলাম ঠান্ডু ও ইকবাল হোসেন অপু।
৪. আব্দুর রহমান, বি. এম. মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অ্যাড. শ. ম. রেজাউল করিম, অ্যাড. আফজাল হোসেন, হাবিবুর রহমান সিরাজ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আখতারুজ্জামান ও মারুফা আক্তার পপি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার এক বিবৃতিতে রাজধানী ঢাকা ছাড়াও সারাদেশের দলের নেতা-কর্মীদের প্রতি দেশজুড়ে সপ্তাব্যাপী ‘গণসংযোগ কর্মসূচি’ পালন করার জন্য আহ্বান জানিয়েছেন।

 

/ইএইচএস/পিএইচসি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক