দলের বিরুদ্ধে আচরণকারীদের মনোনয়ন নয়: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ১৯:৪৪আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ২০:০৩

 

ওবায়দুল কাদের (ফাইল ছবি) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা একে অন্যের বিরুদ্ধে কথা বলছেন বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দলের বিরুদ্ধে আচরণকারীদের মনোনয়ন দেওয়া হবে না।’ সোমবার (১ অক্টোবর) বিকালে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজারে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মনোনয়ন নিতে এত প্রার্থী, তারা একজন অন্য প্রার্থীর বিরুদ্ধে আচরণ করেন। সেটা আমরা দেখতে পাচ্ছি। তারা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে কথা না বলে নিজেদের বিরুদ্ধে কথা বলতে থাকেন। চায়ের দোকানে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের বদনাম করেন, ঘরের মধ্যে ঘর করেন। আর যাই হোক তারা মনোনয়ন পাবে না।’

বিএনপি ক্ষমতায় গেলে সবকিছুর জবাবদিহি নেওয়া হবে বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ক্ষমতায় গেলে কী হবে? আগে ক্ষমতায় যান। এত সহজ নয়, ক্ষমতার ময়ূর সিংহাসন অনেক দূরে। শেখ হাসিনার উন্নয়ন অর্জনের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় আপনাদের চলার পথে যে কালো ছায়া পড়েছে, তাতে বিএনপি সংকটে পড়েছে। হুমকি দিয়ে বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে।’ তিনি বলেন, ‘আমরা পরিষ্কার বলে দিয়েছি। আমরা বিএনপি বা অন্যান্য দলের সঙ্গে সংঘাতে যাবো না। আমরা কাউন্টার মিটিং করবো না। আমরা পাল্টা সমাবেশ করবো না। বাংলাদেশের রাস্তার মালিক জনগণ। এই রাস্তা কেউ দখল করতে পারবে না, না সরকারি দল, না বিরোধী দল। এই রাস্তা দখলের নামে ঢাকা অচল করবে বিএনপি?’

সেতুমন্ত্রী বলেন, ‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি হুমকি দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে। ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে। আমরা পাল্টা করবো না। ঢাকা অচল করতে যদি বিএনপি আসে, জনগণ তাদের অচল করে দেবে।’ তিনি বলেন, ‘এই দেশের মালিক আল্লাহ, এরপর জনগণ। জনগণ যতদিন ক্ষমতায় রাখবে, আমরা ততদিন থাকবো। কিন্তু জনগণ না চাইলে আমরা একদিনও ক্ষমতায় থাকবো না।’

/ইএইচএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম