জাতীয় পার্টি ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৮, ১৬:২২আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৯:৩২





জাতীয় পার্টি আগামী ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘সম্মিলিত জাতীয় জোট’-এর ব্যানারে মহাসমাবেশ করতে চায় জাতীয় পার্টি। রবিবার (৭ অক্টোবর) দলের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে সদস্যদের। সভায় জানানো হয়, আগামী নির্বাচন সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার একক দায়িত্ব দলীয় চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে। যৌথসভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এম.এ. সাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, শেখ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মুজিবুল হক চুন্নু, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, অ্যাড. সালমা ইসলাম, সৈয়দ আব্দুল মান্নান, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, এটিইউ তাজ রহমান, মহসিন রশীদ, মশিউর রহমান রাঙা, সোলায়মান আলম শেঠ, আলহাজ্ আতিকুর রহমান খান, আব্দুর রশিদ সরকার, মেজর (অব.) মো. খালেদ আখতার, মুজিবুর রহমান সেন্টু, ব্যারিস্টার দিলারা খন্দকার, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, চেয়ারম্যানের উপদেষ্টা মো. নোমান, মো. সেলিম উদ্দিন, একেএম মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মেহজাবিন মোর্শেদ, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, শফিকুল ইসলাম জিন্নাহ, জিয়াউল হক মৃধা, শওকত চৌধুরী, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ইয়াহ ইয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভূঁইয়া, প্রাদেশিক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মো. ইলিয়াস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, নির্বাহী সদস্য খোরশেদ আরা হক, মো. আলতাফ হোসেন, শাহানারা বেগম এবং অধ্যাপক ডা. মো আক্কাস আলী।

/এসটিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম