আগামী নির্বাচনে বিজয়ের বিকল্প নেই: এইচ টি ইমাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৮, ১৭:৪৬আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৯:১৪

আগামী নির্বাচনে বিজয়ের বিকল্প নেই: এইচ টি ইমাম প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের কোনও বিকল্প নেই।

সোমবার (৮ অক্টোবর ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে নৌকাকে আমরা অবশ্যই বিজয়ী করবো। কিন্তু মনে রাখতে হবে, আমাদের জন্য বিজয়ের কোনও বিকল্প নেই। সেই বিজয় আনতে হবে সংগঠিত হয়ে, পরিকল্পনা করে।’

সামাজিক যোগাযোগমাধ্যমসহ মানুষের ঘরে ঘরে গিয়ে উন্নয়ন এবং আওয়ামী লীগের পরিকল্পনার কথা মানুষকে জানানোর আহ্বান জানিয়ে প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজেদের ভালো কাজ প্রচার করতে গিয়ে প্রতিদ্বন্দ্বীকে খারাপ বলবেন না। প্রবাসীরা দেশের অর্থনীতিকে শক্ত করে ধরে রেখেছেন, প্রবাসীরা শ্রদ্ধার পাত্র। বিদেশে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত প্রবাসীদের সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত আছেন। পরে জেলায় জেলায় কমিটি করার ব্যাপারে আলোচনা করা হবে।’

/এসও/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম