গ্রেনেড হামলায় তারেক রহমানের সম্পৃক্ততা কূটনীতিকদের জানালো আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ২১:৪৬আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২১:৪৮

গ্রেনেড হামলায় তারেক রহমানের সম্পৃক্ততা কূটনীতিকদের জানালো আওয়ামী লীগ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার এবং তারেক রহমানের ‘সম্পৃক্ততা ও ভূমিকার’ বিষয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের অবহিত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সোমবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলের ল্যা ভিটা হলে ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটি এ তথ্য তুলে ধরে।
সভায় ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বক্তব্য দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘২১ আগস্টের হামলার মূল পরিকল্পনা হয়েছিল হাওয়া ভবন, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অফিস ও আবদুস সালাম পিন্টুর বাসায়। এখান থেকেই জঙ্গিদের হামলার ব্যাপারে সরকারি সহায়তার সব নিশ্চয়তাগুলো দেওয়া হয়।
মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে আমরা সন্তুষ্ট কিন্তু কিছু আপত্তি আছে। সেটা হলো, হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি চাই।’
ব্যারিস্টার শাহ আলী ফারহাদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, আন্তর্জাতিক উপ-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমির প্রমুখ। বক্তব্য শেষে রুদ্ধদ্বার কক্ষে কূটনীতিকরা মতবিনিময় করেন।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম