বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবিতে যুবলীগের ১০ দফা কর্মসূচি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ অক্টোবর ২০১৮, ১৯:০৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৯:১১

ওমর ফারুক চৌধুরী সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধুর ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
এ দাবি আদায়ের লক্ষ্যে গণস্বাক্ষর অভিযান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ও সাক্ষাৎ, নির্বাচন কমিশন ও প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি ও সাক্ষাৎ, জাতিসংঘের মহাসচিব,ইউরোপীয় ইউনিয়ন ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বরাবর স্মারকলিপি ও বিভিন্ন পেশাজীবী সংগঠন ও নেতাদের সঙ্গে মতবিনিময়সহ ১০ দফা কর্মসূচি ঘোষণা করেন যুবলীগ চেয়ারম্যান।
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন— যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও শেখ আতিয়ার রহমান দীপু।

সূত্র: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের