ঐক্যফ্রন্টের জনসভা শেষে ৩০ নেতাকর্মীকে আটকের দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৮, ২১:৫০আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২১:৫৩

রুহুল কবির রিজভী সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শেষে স্থানীয় বিএনপির ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে ‍অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বুধবার (২৪ অক্টোবর) সিলেটে জনসভা শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ ৩০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। নগরীর উপশহরের রোজভিউ হোটেলের সামনে থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে ধরে নিয়ে যায় পুলিশ। এ সময় আরও কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে।’

রাতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

জনসভায় বিপুল জনসমাগম দেখে সরকার উন্মাদগ্রস্ত হয়ে পড়েছে বলে দাবি করে রিজভী বলেন, ‘সভা-সমাবেশকে বানচাল করতে গিয়ে গণতন্ত্রের দেহে ‘ভোটার বিহীন’ সরকার যেভাবে ছুরি চালাচ্ছেন তাতে সরকার নিজেই নিজের বিপদ ডেকে আনছে। আগামী নির্বাচনে ভরাডুবির ভয়ে সরকার বিরোধী দলের ওপর আগাম আক্রমণ চালাচ্ছে।’

জাতীয় ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে গত কয়েকদিনে ধরপাকড়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সেখানে ভদ্রতার কোনও নিয়মকানুন মানেনি। বরং বিএনপি নেতাকর্মীদের ওপর তাদের আচরণ ছিল বেআইনি। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সারাশহর জুড়েই যেন গত ২/৩ দিন অঘোষিত সান্ধ্য আইন জারি করে রেখেছে।’ 

/এএইচআর/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের