চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৮, ১৫:৪০আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৬:০৭

সিলেটে ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে উপস্থিত নেতারা চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মোশতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি মিলেছে। চট্টগ্রাম স্টেডিয়ামের পাশে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে অনুষ্ঠিত হবে।’

সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের অন্য নেতার বক্তব্য রাখার কথা রয়েছে।

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা চট্টগ্রামে যাবেন। ড. কামাল হোসেনসহ সিনিয়র নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।’

সূত্র জানায়, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে লালদীঘির মাঠে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয়। এটি ঐক্যফ্রন্টের দ্বিতীয় সমাবেশ। এর আগে গত ২৪ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়।

/এএইচঅার/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম