নির্বাচনে প্রশাসন ও পেশীশক্তির প্রভাব যুক্ত হয়েছে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৮, ১৭:৫৭আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৮:০০

প্রার্থীদের নির্বাচনি ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন দুভার্গ্যক্রমে নির্বাচন বর্তমানে টাকার খেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘এর সঙ্গে যুক্ত হয়েছে প্রশাসন ও পেশীশক্তির প্রভাব। এর ফলে জনমনে ভোটাধিকার ও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি হয়েছে।’ শনিবার দুপুরে পল্টনস্থ মণি সিংহ-ফরহাদ ট্রাস্ট্রের শহীদ মনির আজাদ সেমিনার হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টি মনোনীত প্রার্থীদের ব্রিফিং সভায় তিনি এসব একথা বলেন।

ঐক্যফ্রন্টের উদ্দেশে মেনন বলেন, ‘তারা ভালোভাবেই জানে, তাদের সাত দফা পূরণ হওয়ার নয়। তারপরও এ নিয়ে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই বিভ্রান্তিকে মোকাবিলা করেই নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে হবে। নির্বাচন নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ঐক্যফ্রন্টের লক্ষ্য।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে নির্বাচনে টাকার প্রভাব, প্রশাসন ও পেশীশক্তির নিয়ন্ত্রণের ব্যাপারে জনমনে সৃষ্ট এই সংশয়কে দূর করতে দৃঢ় ও যথাযথ পদক্ষেপ নিতে হবে। না হলে নির্বাচনবিরোধী শক্তির হাতই শক্তিশালী হবে।’

সভার শুরুতে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘ওয়ার্কার্স পার্টি ১৪ দলগতভাবে নির্বাচনে অংশ নেবে। পাশাপাশি দলগতভাবে নির্বাচনের সব প্রস্তুতি থাকবে।’   

সভায় আরও বক্তব্য দেন পার্টির পলিটব্যুরোর সদস্য ও পার্লামেন্টারি বোর্ডের সদস্য সচিব আনিসুর রহমান মল্লিক, পার্লামেন্টারি বোর্ডের সদস্য কামরুল আহসান, পলিটব্যুরোর সদস্য সুশান্ত দাস প্রমুখ।

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের